এফএমডি (খুরারোগ)
ভাইরাসজনিত অতি সংক্রামক রোগ
রোগ
ভাইরাসজনিত অতি সংক্রামক রোগ সম্পর্কে বিস্তারিত জানুন - কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা।
১০ জন পড়েছে ২ মিনিট পড়ার সময়
Shobar Khamar
রোগের কারণ
এফথোভাইরাস গোত্রের ভাইরাস খুরা রোগের জন্য দায়ী। এ ভাইরাসের বিশেষ বৈশিষ্ট্য হলো এর ৭ টি ভিন্ন ধরন রয়েছে, যারা নিয়মিত বৈশিষ্ট্য পরিবর্তনের মাধ্যমে নতুন নতুন স্ট্রেইন তৈরি করে। তাই কার্যকরভাবে এ রোগ নিয়ন্ত্রণ করা কঠিন।
লক্ষণ
- খুরা রোগে আক্রান্ত গবাদিপশুর দেহে তাপমাত্রা বৃদ্ধি পায় (১০৪°F-১০৬°F), খাদ্যগ্রহণের অনীহা দেখা দেয় এবং শরীর অবশ হয়ে পড়ে
- মুখ মলের অভ্যন্তরে দাহ হয়; যার ফলে মুখমণ্ডলের অভ্যন্তরে প্রদাহ হয়, যার ফলে জিহ্বা, ঠোঁট, মাড়ি, তালু, ওলানের বাট, পায়ের খুরে ঘাঁঁ, ফোঁড়া প্রভৃতি দেখা যায়
- এ রোগে আক্রান্ত বাছুরের মৃত্যুর হার খুবই বেশি
- মুখ দিয়ে প্রচুর পরিমাণে দীর্ঘ, দড়ির মতো ঝুলানো লালা পড়ে
- মুখ ও পায়ের ফোঁড়া গলে গিয়ে দগদগে ঘাঁয়ের মতো দেখায়
- মুখের ও জিহ্বার ত্বক ফেটে মুখ থেকে সাবানের ফেনার মতো লালা বের হয়
- পায়ের ত্বক ফেটে দুর্গন্ধ ছড়াতে থাকে
চিকিৎসা
- পশুর মুখে ও পায়ে ঘাঁ হলে হালকা গরম পানিতে ফিটকিরি গুড়ো করে ১ গ্রাম/১ লিটার পানিতে বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ১ গ্রাম/১০ লিটার পানিতে গুলিয়ে এর যেকোনো একটা দ্বারা ক্ষতস্থান পরিষ্কার করতে হবে। অতঃপর Sulphanilamide Powder এবং Doxycycline Powder উভয়ান্ ভালভাবে জীবাণুনাশক দ্বারা ধুয়ে দিনে ২ বার নারিকেল তেলের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে লাগাতে হবে।
রোগ প্রতিরোধ
- রোগ প্রতিরোধ অত্যন্ত কঠিন। আক্রান্ত পশুকে আলাদা করে কোনো স্থানে রাখতে হবে
- প্রাণীর ব্যবহৃত জিনিসপত্র জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে
- খুরারোগে মৃত প্রাণীকে ৬ ফুট মাটির নিচে পুঁতে ফেলতে হবে
- রোগ প্রতিরোধের জন্য নিকটস্থ প্রাণী হাসপাতাল থেকে খুরারোগের টিকা প্রদান করতে হবে
ওষুধ
- সালফানিলামাইড পাউডার (নারিকেল তেলের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে লাগাতে হবে)
- ডক্সিসাইক্লিন পাউডার (নারিকেল তেলের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে লাগাতে হবে)
- জেন্টামাইসিন ইনজেকশন অথবা অ্যাম্পিসিলিন ইনজেকশন
- ব্যথানাশক ইনজেকশন (Analgesic)


