আইবিকে (পিংক আই)
সংক্রামক গোবাদি চোখের রোগ
রোগ
সংক্রামক গোবাদি চোখের রোগ সম্পর্কে বিস্তারিত জানুন - কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা।
১২ জন পড়েছে ১ মিনিট পড়ার সময়
Shobar Khamar
রোগের কারণ
আইবিকে মূলত মোরাক্সেলা বোভিস, মোরাক্সেলা ওভিস এবং মোরাক্সেলা বোভোলি ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হয়। এটি মশা-মাছির সরাসরি সংস্পর্শের মাধ্যমে সংক্রমিত হয় এবং কনজেক্টিভার শোথ, কর্নিয়ার অস্বচ্ছতা এবং আলসারেশনের তীব্র সংক্রমণ ঘটায়।
লক্ষণ
- চোখ দিয়ে প্রচুর পানি পড়ে; প্রথম দিকে পরিষ্কার তবে পরের দিকে ঘোলা পানি বের হয়
- চোখ থেকে পুঁজ নির্গত হয়
- ঘন ঘন চোখ মিট মিট করে
- সূর্যের আলোতে চোখে ব্যথা অনুভূত হয়
- চোখের আইরিসে ফুসড়ি এবং সাদা বিবর্ণতা দেখা দেয়
- কর্নিয়াল আলসারেশন ঘটে
চিকিৎসা
- ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে চোখের ড্রপ ও ইনজেকশন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে।
রোগ প্রতিরোধ
- সকল গরুকে পৃথকভাবে, পরিষ্কার স্থানে রাখতে হবে
- মশা-মাছি প্রতিরোধে করণীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে
- ধুলা-বালি নিয়ন্ত্রিত স্থানে গরু সংরক্ষণ করতে হবে
- গরু সংরক্ষণের স্থানে শেড ব্যবহার করতে হবে
ওষুধ
- ২% বোরিক এসিড (চোখ পরিষ্কারের জন্য)
- Opsophenocal (চোখের ড্রপ)
- Supraphen (চোখের ড্রপ)
- Cloramax (চোখের ড্রপ)
- Otetravet LA (ইনজেকশন)
- Technomycin LA (ইনজেকশন)


