লাম্পি স্কিন ডিজিজ
গবাদিপশুর ভাইরাসজনিত চর্মরোগ
রোগ
গবাদিপশুর ভাইরাসজনিত চর্মরোগ সম্পর্কে বিস্তারিত জানুন - কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা।
৩১ জন পড়েছে ২ মিনিট পড়ার সময়
Shobar Khamar
রোগের কারণ
এলএসডি একটি ভাইরাস দ্বারা সৃষ্ট চর্মরোগ, যা গবাদিপশুর জন্য প্রাণঘাঁতী। রোগটি মূলত লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস (LSDV) দ্বারা হয়, যা Capripox Virus গণের অন্তর্ভুক্ত। প্রথমত এই রোগ মশা-মাছি, রক্তচোষা আঁঠালী বা মাইট দ্বারা আক্রান্ত প্রাণী হতে অন্য প্রাণীতে ছড়ায়। আক্রান্ত প্রাণীর লালা, দুধ, নাকের ডিসচার্জ এবং সিমেন (semen) এর মাধ্যমেও রোগ ছড়াতে পারে।
লক্ষণ
- প্রথমে জ্বর হয় যা ১০৪° থেকে ১০৫° ফাঃ হতে পারে এবং ক্ষুধামান্দ্য দেখা যায়
- জ্বরের সাথে নাক-মুখ দিয়ে তরল পদার্থ বের হয়
- গরুর শরীরের লিম্ফ নোডলির আকার বেড়ে যায়; প্রাণীর চামড়ার নিচে ফোঁড়া বা গুটি দেখা যায়
- ফোঁড়া থেকে লোম উঠে যায় এবং ক্ষত সৃষ্টি হয়
- আক্রান্ত প্রাণীর চোখ থেকে পানি পড়ে, চোখ লাল হয়ে যায় এবং কর্নিয়া ঘোলা হতে পারে
- মুখে ও পায়ে ক্ষত হয়; চলাফেরা ও খাদ্যগ্রহণে সমস্যা হতে পারে
- আক্রান্ত প্রাণী দিন দিন দুর্বল হয়ে যায় এবং বিভিন্ন অপুষ্টিজনিত সমস্যা দেখা দেয়
- আক্রান্ত গাভীর দুধ উৎপাদন মারাত্মকভাবে কমে যাওয়া, গর্ভপাত হওয়া এবং ওজন অনেকাংশে কমে যায়
- ভালো খামার ব্যবস্থাপনার মাধ্যমে মৃত্যুর (Mortality) হার কমানো সম্ভব
তাৎক্ষণিক চিকিৎসা
- ফোঁড়া ফেটে গেলে — Povisep solution বা আয়োডিন মিশ্রণ দিয়ে পরিষ্কার করতে হবে
- ফোঁড়া না ফাটলে — ঐ স্থানের উপর (চামড়ার উপরে) Povisep solution বা আয়োডিন রঙের মতো লেপ দেওয়া যায়
- আক্রান্ত প্রাণীকে প্রচুর পানি বা চিটা গুড়ের সরবত খাওয়াতে হবে
- বিভিন্ন মিনারেল মিশ্রণ দিতে হবে যেমন — ফেরাস সালফেট, কপার সালফেট, কোবাল্ট মিশ্রণ, জিংক মিশ্রণ
- ভিটামিন-বি ইনজেকশন, এন্টিহিস্টামিন (Antihistamin), ব্যথানাশক (Painkiller), এন্টিপাইরেটিক (Antipyretic) ঔষধ দিতে হবে
- প্রয়োজন হলে এন্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে
রোগ প্রতিরোধ
- LSD ভ্যাক্সিন অথবা Sheep Pox / Goat Pox ভ্যাক্সিন ব্যবহার করতে হবে (গবেষকদের পরামর্শ অনুযায়ী ৩ থেকে ১০ গুণ বেশি হারে)
- আক্রান্ত পশুর চলাচল নিয়ন্ত্রণের মাধ্যমে রোগ আরও ছড়িয়ে পড়া বন্ধ করা যায়
- খামার ও এর আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে রক্তচোষা মশা-মাছি নিয়ন্ত্রণ করা
- খামারে প্রাণীর জন্য মশারির ব্যবস্থা করার মাধ্যমে এলএসডি ছাড়াও অন্যান্য রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব
- আক্রান্ত প্রাণী অন্যান্য স্থানে সরিয়ে (Quarantine) পৃথকভাবে চিকিৎসা ও পরিচর্যা করা
- আক্রান্ত প্রাণীর উচ্ছিষ্ট খাবার সুস্থ প্রাণীর সংস্পর্শে না এনে বিধিমতো নষ্ট করা
- আক্রান্ত খামারে সর্বসাধারণের যাতায়াত নিয়ন্ত্রণে রাখা এবং সুস্থ না হওয়া পর্যন্ত চারণ ভূমিতে প্রাণী না নেওয়া
ভ্যাক্সিন / ওষুধ
- BOVIVAX LSD-N (LSD Neethling strain)
- Lumpyvax (LSD SIS Neethling type strain)
- LumpyShield-N (LSD Neethling strain)
- MEVAC LSD (LSD Neethling strain)
- Lumpivax (Live attenuated LSDV)
- Lumpyvac (LSD Neethling strain)
- LSD-NDOLL (LSD Neethling strain)


