সবার খামার
মাস্টাইটিস

মাস্টাইটিস

গাভীর ওলান প্রদাহ রোগ

রোগ

গাভীর ওলান প্রদাহ রোগ সম্পর্কে বিস্তারিত জানুন - কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা।

৮ জন পড়েছে ২ মিনিট পড়ার সময়

Shobar Khamar

রোগের কারণ

গাভীর ওলান দাহ বিভিন্ন অণুজীব যেমন ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা ও ছত্রাক দ্বারা হয়। সাধারণত স্ট্রেপটোকক্কাই, স্টেফাইলোকক্কাই জাতীয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দ্বারা হয়। তবে কিছু ক্ষেত্রে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেমন ই কলাই, করাইনিব্যাকটেরিয়াম প্রভৃতি ব্যাকটেরিয়াও মাস্টাইটিস রোগের কারণ হতে পারে।

লক্ষণ

  • মাস্টাইটিস রোগে ওলান লালচে ও শীতকার (ঠান্ডা) হয়
  • গাভীর পিছনের পা দুটো ছড়ানো অবস্থায় থাকে
  • ওলানে হাত দিলে গরম অনুভূত হয় এবং গাভী ওলানে হাত দিতে দেয় না
  • শরীরের তাপ বৃদ্ধি পায় এবং ব্যথার কারণে গাভী হাঁটতে পারে না
  • দুধের রঙ হলদু পুঁজের মতো দেখায় এবং পরবর্তীতে রক্ত মিশ্রিত ও দুর্গন্ধযুক্ত দুধ নির্গত হয়
  • রোগের চরম পরিপক্ব অবস্থায় বাঁটগুলো শক্ত হয়ে যায় এবং দুধ বের হয় না
  • এক পর্যায়ে বাঁটে পচন ধরে, বাট ঠান্ডা হয়ে যায় ও পচে খসে পড়ে
  • মারাত্মক অবস্থায় পৌঁছে গেলে প্রাণীর মৃত্যু হয়

চিকিৎসা

  • ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে নিম্নলিখিত ওষুধাদি গ্রহণ করা যেতে পারে।

প্রতিরোধের উপায়

  • দুধ দোহনের পূর্বে দোহনকারীর হাত ও ওলান জীবাণুনাশক দিয়ে ভালভাবে পরিষ্কার করে নিতে হবে
  • দুগ্ধবতী গাভীকে পরিষ্কার, পরিচ্ছন্ন ও শুষ্ক স্থানে রাখতে হবে
  • দুগ্ধবতী গাভীর ওলান যাতে আঘাঁত না হয় সে দিকে নজর রাখতে হবে
  • আক্রান্ত ওলান গরম ও ফোলা থাকলে ও ব্যথাযুক্ত হলে প্রথমে বরফ বা ঠান্ডা পানি আক্রান্ত ওলানে ঢালতে হবে
  • ওলানে দুধ জমে গেলে মিল্ক সাইফন নামক যন্ত্র দিয়ে দুধ বের করে দেওয়া যায়
  • ৩-৫ বার ওলান দাহে আক্রান্ত গাভীকে খামার থেকে সরিয়ে ফেলতে হবে
  • দুধ দোহনের পর গাভীকে খাবার দিতে হবে। কেননা দুধ দোহনের পর হতে ২ ঘণ্টা পর্যন্ত বাঁটের মুখ খোলা থাকে বিধায় অতি সহজে জীবাণু এ সময় বাঁটের মুখ দিয়ে প্রবেশ করে সংক্রমণ ঘটায়
  • ওলান শুষ্ক হয়ে গেলে কর্পূর গুড়ো করে সরিষার তেলের সাথে মিশিয়ে বাঁটে লাগাতে হবে

ওষুধ

  • ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইনজেকশন
  • লং অ্যাক্টিং অ্যামক্সিসিলিন ইনজেকশন
  • অ্যান্টিহিস্টামিন ইনজেকশন
  • টোফামেনিক ইনজেকশন
সম্পূর্ণ ফিচার অ্যাপে

আজই Shobar Khamar ডাউনলোড করুন

খামারি থেকে ক্রেতা, ভেট থেকে পরিবহন, সব এক অ্যাপে — ডাউনলোড করুন বিনামূল্যে!

Google Play থেকে ডাউনলোড করুনApp Store থেকে ডাউনলোড করুন
অ্যাপ ডাউনলোডের QR কোড
স্ক্যান করে অ্যাপ ডাউনলোড করুন